ছবি: সংগৃহীত
বিনোদন

মদ থেকে দূরে থাকবেন কেটি 

বিনোদন ডেস্ক : আমেরিকান পপ গায়িকা কেটি পেরি ৩ মাস মদ থেকে দূরে থাকবেন বলে অঙ্গীকার করেছেন। সম্প্রতি এক ভোজন অনুষ্ঠানে এ কথা জানালেন তিনি।

আরও পড়ুন : ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

হবু স্বামী অরল্যান্ডো ব্লুমের সাথে মিলে তার এই অঙ্গীকারের ইতোমধ্যে ৫ সপ্তাহ পার হয়ে গেছে।

সম্প্রতি ‘আমেরিকান আইডল’ অনুষ্ঠানে নিউ ইয়র্কের এক পানশালায় ছিলেন কেটি পেরি। সেখানে উপস্থিত লাওনেল রিচি, লিউক ব্রায়ান, রায়ান সিক্রেস্ট সবাই নিজেদের পানীয় নিলেও মদ ছুঁয়ে দেখেননি কেটি।

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

এ সময় পপ তারকা বলেন, অরল্যান্ডো ব্লুমের সাথে ৩ মাসের মদ্যপান না করার অঙ্গীকার নিয়েছেন তিনি। সেই চ্যালেঞ্জের ৫ সপ্তাহ কাটিয়েও ফেলেছেন।

চ্যালেঞ্জের মাঝপথে ছাড়তে এতটুকুও রাজি নন তিনি। তাই বাকিরা মদ্যপান করলেও মদহীন ককটেল পান করেন কেটি। এছাড়া মদ ছাড়া কীভাবে সুস্বাদু ও লোভনীয় ককটেল বানানো যায়, তার রেসিপিও জানালেন এই পপ তারকা।

আরও পড়ুন : আমাদের স্বাধীনতা ঠুনকো নয়

প্রসঙ্গত, ২০১৬ সালে পরিচয় হয় কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের। জানা যায়, বার্গার নিয়ে ঝামেলা করতে গিয়ে প্রেমে পড়েছিলেন তারা। ২০১৯ সালের ভালোবাসা দিবসে এই তারকা জুটি তাদের বাগদান সারেন।

২০২০ সালের মার্চ মাসে ‘নেভার ওর্ন হোয়াইট’ মিউজিক ভিডিওতে নিজের বেবি বাম্প প্রকাশ্যে আনেন এই গায়িকা। একই বছরের আগস্ট মাসে কন্যা সন্তান ডেইজি ডাভের জন্ম দেন কেটি পেরি। মেয়ে ডেইজিকে নিয়ে কেটি ও অরল্যান্ডোর সুখের সংসার। মেয়ের কথা ভেবেই এ সংযমের অভ্যাস করতে চান এই তারকা যুগল।

খবর : পেজ সিক্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা