বিনোদন

আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বলেছেন, রাজের বিপরীতে আর নয় অভিনয়।

আরও পড়ুন: ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক

নির্মাতা রায়হান জুয়েলের পরবর্তী সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে দেখা হওয়ার সম্ভাবনা ছিল রাজ ‍ও মিমের। গত এক বছরে সেভাবে সবকিছু এগিয়েও নিচ্ছিলেন জুয়েল। কিন্তু বাধ সাধল মিম। পরিচালককে সরাসরি জানিয়ে দিলেন দেখা হচ্ছে না তাদের। কিন্তু কেন?

মিম বলেন, ‘রাজের সঙ্গে ‘দামাল’ ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমনি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন, তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। তাই আর তার সঙ্গে কাজ করব না। শুধু তাই-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই রংহীন হয়ে গেছে। এ সব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন।’

আরও পড়ুন: অবশেষে ঢাকায় নোরা ফাতেহি

কয়েক দিন আগে চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার স্বামী শরীফুল রাজ এবং অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন। রাজ ও মিমকে নিয়ে আলাদা আলাদা মন্তব্য করেন পরীমনি। এর কিছুদিন পর মিমকে ট্যাগ করে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। এর পরপরই রাজের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন মিম।

মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে।’

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা!

মিম আরও বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।’

আরও পড়ুন: শ্রাবন্তীর সঙ্গে রোশান

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। মিমের জন্মদিনের প্রথম প্রহরে তার ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার নায়ক শরিফুল রাজকে জড়িয়ে একটি পোস্ট করেছেন নায়িকা পরীমনি।

সেই পোস্টে মিমকে ট্যাগ করেছেন পরীমনি। একই পোস্টে পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্কবাণী দিয়েছেন সুন্দরী এই নায়িকা।

পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!'

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি।

এদিকে, পরীমণির বিস্ফোরক পোস্টের পর মুখ খুলেন মিম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপরের দিকে তার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে মিম ঘটনার সবিস্তারে বর্ণনা দেন।

মিম তার পোস্টে লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌

মিমের ভাষায়, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলছেন। মূলত শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের এই টানাপোড়েন। পরীমনির অভিযোগ রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা