বিনোদন

সাত পাকে বাঁধা ‘আশিকি-২’ জুটি

বিনোদন ডেস্ক: সাত পাকে বাঁধা পড়েছেন ‘আশিকি ২’এর জনপ্রিয় জুটি সুরকার মিথুন ও গায়িকা পলক মুচ্ছল। রোববার (৭ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়েছেন তারা। তবে প্রেম সবাইকে না জানিয়ে করলেও বিয়েটা করেছেন ধুমধাম করে।

এর আগে কাজের সূত্রেই পরিচয় হয় পলক ও মিথুনের। পরে আরও গভীর হয় সংগীত জগতের দুই মানুষের বন্ধন। ‘আশিকি ২’-এর ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’-র মতো জনপ্রিয় গানে প্রতিফলিত হয়েছে এ জুটির রসায়ন। তবে তাঁদের বিয়ে অবশ্যই অ্যারেঞ্জড ম্যারেজ। দুই পরিবারের তরফ থেকে এই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দুজনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একাধিক ঝলমলে ছবি আগেই ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে পলকের পরনে রয়েছে লাল রঙের জারদৌসি লেহেঙ্গা-চোলি। লেহেঙ্গা-চোলি জুড়ে রয়েছে সোনালি রঙের জরি ও চুমকির কারুকার্য। তার সাথে কুন্দনের নেকলেস পরেছেন পলক। কপালে রয়েছে মাঙ্গটিকা। হাতে রয়েছে রতনচূড় ও লাল-সোনালি চুড়ি ও বালা। মাথায় ঘোমটা দিলেও তাঁর সিগনেচার কোঁকড়া চুল ছেড়ে রেখেছেন পলক।

অপরদিকে, মিথুনের পরনে রয়েছে বেজ রঙের শেরওয়ানি, কাঁধের একপাশে মেরুন উত্তরীয়। গলায় রয়েছে মুক্তোর মালা। মাথায় সিকুইনড রাজকীয় পাগড়ি পরেছিলেন মিথুন। দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে ছবি তুলেছেন। তবে পলক একবার অন্তত ক্যামেরার দিকে তাকানোর সুযোগ ছাড়েননি।

ছবিগুলি শেয়ার করে পলক লিখেছেন, ‘আজ থেকে আমরা সদাসর্বদার জন্য এক হলাম, চিরন্তন পথচলার শুরু…।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা