শবনম ফারিয়া
বিনোদন

আমরা মেয়েরা অনেক বোকা!

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আসলে আমরা মেয়েরা অনেক বোকা! ব্রেইন না খাটিয়ে, হার্ট খাটাই! প্রফেশনাল লাইফে আমরা যতটা শক্ত, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই নরম! স্পেশালি যদি আর্টিস্ট হয় তাহলে তো কথাই নেই। ধরেন বার বার রেড ফ্লাগ দেখছেন, সবাই মানা করছে ওইদিকে যাস না, ওর রেকর্ড কিন্তু ভালো না। আপনি বললেন, ‘ধুর তোমরা বুঝো না, ও এমন না।’

আরও পড়ুন: বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো

সম্পর্কে জড়ানো আবেগ সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘কেউ প্রমাণসহ ডেকে নিয়ে বলল, আরে এই ছেলে তো মাদকাসক্ত! আপনি বললেন, থাক, ওর ফ্যামিলি লাইফে অনেক সমস্যা ছিল তাই এমন। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলব। আপনি জানেন, ছেলের মানসিক সমস্যা আছে, বাইপোলার, আপনার মা/বোন অনুরোধ করল, বাদ দাও। আপনি বললেন, সবার সমস্যা থাকে, কেউ শতভাগ ভালো না। ওর তো একটাই সমস্যা, মেনে নেই।’

পুরাতন সম্পর্ক সামনে চলে এলে সেটার তুলনা যেভাবে হয়, সে সম্পর্কে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘ছেলের এক্স-রা বলল, আমার সাথে এই এই করেছে, আপনি দেখছেন আপনার সাথেও সেইমই হচ্ছে, কিন্তু আপনি বললেন, ঐ মেয়েদের সমস্যা আছে তাই এমন করেছে, আমার সাথে কখনো এমন করবে না। ছেলে রেগে গিয়ে আপনার সব ভাংচুর করে, গায়েও হাত তুলে ফেলছে ২/১ বার। কিন্তু আপনি ভাবেন, তাও তো আমার এক্সের চেয়ে অনেক ভালো ও, অন্তত রাগ কমলে ‘সরি’ বলে, এই রাগটাই তো একটু বেশি। আমিই বরং চুপ করে থাকি, তাহলেই তো হলো।’

আরও পড়ুন: কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

একশ্রেণির প্রেমিকের অভ্যাস নিয়ে শবনম ফারিয়া বলেন, ‘ছেলে আপনার কাছে তার মা-বোন, এক্স সবার বদনাম বলেছে, সবাই কত লোভী, কত খারাপ আর আপনি ভেবেছেন আহারে কত দুঃখী একটা মানুষ। অথচ যে নিজের মা-বোনকে সন্মান করে না, সে আপনাকে কীভাবে সম্মান করবে এইটা একবারও ভাবেন নাই! মেয়েরা এমনই হয়, সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয়! এখন দোষ দেবেন? দেন! আল্লাহ আমাদের এমনই বানিয়ে পাঠিয়েছে! প্রচুর ধাক্কা খাওয়ার ধৈর্য্য, প্রচুর চোখের পানি ফেলার ক্ষমতা, প্রচুর হরমোনাল ইমব্যালেন্স।’

আরও পড়ুন: বিচ্ছেদের গুজব উদ্দেশ্যপ্রণোদিত

বর্তমানে ভারতের কাশ্মিরে রয়েছেন ফারিয়া। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে দারুণ সময় পার করছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা