বিনোদন

শাকিব-বুবলীর সাথে অভিনয়ে আপত্তি নাই

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির সুপার স্টার শাকিব খান ও বুবলীর সঙ্গে অভিনয় করার সুযোগ এলে কি করবেন এমন প্রশ্নের উত্তরে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেছেন, ‘আমি একজন অভিনেত্রী। আমার কাজই অভিনয় করা। তাই গল্প বা চরিত্র পছন্দ হলে সেখানে না করার কোনো প্রশ্নই ওঠে না।’

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

সোমবার (১০ অক্টোবর) কলকাতায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‘উৎসবের রঙে অপুর সঙ্গে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার ইন্দো-বাংলা প্রেসক্লাবে। কলকাতার সিআইটি রোডে প্রেসক্লাবের অস্থায়ী ঠিকানায় বিজয়া সম্মিলনীর ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে তাকে সংবর্ধনাও দেওয়া হয়।

আরও পড়ুন: সিঁথিতে সিঁদুর দেখে বিভ্রান্ত হবেন না

শাকিব, বুবলি, অপুকে নিয়ে কোনো ছবি হলে তাতে অভিনয় করতে চান কিনা, সেই প্রশ্নের উত্তরে ঢালিউড কুইন বলেন, ‘পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চান? তারা যদি মনে করেন যে চলচ্চিত্রের স্বার্থে এটি দরকার, আমাদের একসঙ্গে নিয়ে ছবি করলে ভালো হবে, সে ক্ষেত্রে তারাই ডিসিশন মেকার।’

জানা গেছে, অপু বিশ্বাস এবারের পূজা কাটিয়েছেন কলকাতায়। সেখানকার পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন তিনি; খেলেছেন সিঁদুর খেলাও। আর সেসব মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন অপু বিশ্বাস। এদিকে অপু বিশ্বাসের সিঁথিতে সিদুর দেওয়া ছবি দেখে নেটিজেনরা মনে করছেন তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। না হলে সিঁথিতে সিঁদুর কেন দেবেন, সে প্রশ্নও তুলেছেন তারা।

আরও পড়ুন: বিচ্ছেদের গুজব উদ্দেশ্যপ্রণোদিত

প্রসঙ্গত, ২০০৮ সালের এপ্রিলে নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। তাদের ঘরে ২০১৬ সালে জন্ম নেয় পুত্র সন্তান আব্রাম খান জয়। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। এর মধ্যে সম্প্রতি ফেসবুকে নিজের ছেলের ছবি পোস্ট করেন বুবলী ও শাকিব খান। সেই পোস্টে তারা দুজনেই জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা