বিনোদন

সিঁথিতে সিঁদুর দেখে বিভ্রান্ত হবেন না

বিনোদন ডেস্ক: দ্বিতীয় বিয়ে ও সিঁদুর নিয়ে বেশ কয়েক দিন ধরে চলা গুঞ্জনের জবাবে এবার মুখ খুললেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন তিনি।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

এতে অপু বিশ্বাস লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

জানা গেছে, অপু বিশ্বাস এবারের পূজা কাটিয়েছেন কলকাতায়। সেখানকার পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন তিনি; খেলেছেন সিঁদুর খেলাও। আর সেসব মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন অপু বিশ্বাস। এদিকে অপু বিশ্বাসের সিঁথিতে সিদুর দেওয়া ছবি দেখে নেটিজেনরা মনে করছেন তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। না হলে সিঁথিতে সিঁদুর কেন দেবেন, সে প্রশ্নও তুলেছেন তারা।

আরও পড়ুন: বিচ্ছেদের গুজব উদ্দেশ্যপ্রণোদিত

প্রসঙ্গত, ২০০৮ সালের এপ্রিলে নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। তাদের ঘরে ২০১৬ সালে জন্ম নেয় পুত্র সন্তান আব্রাম খান জয়। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। এর মধ্যে সম্প্রতি ফেসবুকে নিজের ছেলের ছবি পোস্ট করেন বুবলী ও শাকিব খান। সেই পোস্টে তারা দুজনেই জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা