জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

জামিন পেলেন জ্যাকুলিন

সান নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মানি লন্ডারিং মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

আরও পড়ুন: ‘হাওয়া’ যাচ্ছে অস্কারে!

দিল্লির পাতিয়ালা হাউজ আদালত সোমবার (২৬ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেন এ অভিনেত্রীকে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার অভিযোগপত্রে জ্যাকুলিনের নাম দেওয়া হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইডি) একাধিকবার তাকে তলব করে।

গত ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল জ্যাকুলিনের। কিন্তু শুটিংয়ের কারণে সেদিন হাজির হননি তিনি। পরে পাতিয়ালা আদালত তাকে হাজিরা দিতে সমন জারি করেন। এর পরিপ্রেক্ষিতে আজ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

আরও পড়ুন: ত্বকের জন্য কিছুই করি না

সাদা শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে আদালতে হাজির হয়েছিলেন জ্যাকুলিন। এ মামলার পরবর্তী শুনানি আগামী ২২ অক্টোবর হবে বলেও এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ- প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এরই মধ্যে সাত কোটি রুপির সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি।

জ্যাকুলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

আরও পড়ুন: আমি একজন অভিনেত্রী

প্রসঙ্গত, জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।

২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা