বিনোদন

অবশেষে দেশে ফিরলেন শাকিব

সান নিউজ ডেস্ক: অবশেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আজ বুধবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

আরও পড়ুন: ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন

তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। এরপর বলেন, ‘সবাই যে আমাকে এত মিস করেছে, তা দেখে সত্যিই আমি বাকরুদ্ধ। কী বলব! আমিও ভীষণ মিস করেছি। একটু পরপর এয়ারহোস্টেজকে জিজ্ঞেস করছিলাম, ঢাকায় নামতে আর কতক্ষণ লাগবে? আমার মধ্যেও কিন্তু একই উত্তেজনা কাজ করেছে।’

শাকিব জানান, ভক্তদের জন্য বেশ কয়েকটি সুখবর নিয়ে এসেছেন। তবে সেগুলো সময় এক এক করে দেবেন। শাকিবের ভাষ্য, ‘স্পেশাল কিছু ভালো খবর সবার জন্য অপেক্ষা করছে সামনে।’যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছেন শাকিব। সেগুলো কাজে লাগাবেন পরবর্তী প্রজেক্টগুলোতে। জানালেন, আন্তর্জাতিক বাজারে দেশের সিনেমাকে কীভাবে তুলে ধরতে হয়, সেটা নিয়েও নিয়মিত কাজ করছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

আরও পড়ুন: চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

এছাড়া ‘মায়া’, ‘প্রিয়তমা’ ও ‘কবি’সহ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে এগোবেন শাকিব খান। ভক্তদের প্রত্যাশা, নতুনভাবে সবাইকে চমকে দেবেন তাদের প্রিয় নায়ক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা