প্রভা
বিনোদন

যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন।

আরও পড়ুন: মেঘের কোলে মধুমিতা!

তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।

রোববার (১৪ আগস্ট) ভক্তদের একটি পরামর্শ দিয়েছেন প্রভা। জানিয়েছেন, কীভাবে পাপ থেকে নিজেকে নিরাপদ রাখা যায়।

একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি যে জিনিস দেখেছি, তা হলো- যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত। যদি কিছু মানুষ একত্রিত হয়, তারা অন্যের নামে গীবত করা শুরু করে দেয়।’

ভক্তদের পরামর্শ দিয়ে প্রভা লিখেছেন, ‘যখনই তুমি এমন কোনো দৃশ্য দেখবে, চেষ্টা করবে সেটা এড়িয়ে যেতে। চেষ্টা করবে, অন্য কোথাও যেতে। তাহলে তুমি পাপ থেকে নিরাপদ থাকবে, এবং যার নামে গীবত করা হচ্ছে, তার ঘৃণা থেকেও বাঁচতে পারবে। অন্যথায় তুমি কেবল সেখানে উপস্থিত থাকার কারণেই পাপী হয়ে যাবে।’

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব প্রভা। প্রায়ই নতুন নতুন ছবি শেয়ার করেন। তার রূপের দ্যুতিতে মুগ্ধ অনুরাগীরা।

আরও পড়ুন: ঝড় তুলতে আসছেন প্রভাস

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে প্রভার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

এদিকে প্রভাকে দেখা যাচ্ছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে। গত ৩১ মে থেকে আরটিভিতে প্রচার হচ্ছে এটি। ধারাবাহিকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। শাহ মো. নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা