রানী মুখার্জি
বিনোদন

ফের মা হচ্ছেন রানী!

সান নিউজ ডেস্ক: ফের মা হতে চলেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি।

আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রানী মুখার্জির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, রানি তার স্ফীত হয়ে আসা পেট ঢেকেছেন ওড়না দিয়ে। আর এই ভিডিও দেখেই নেটিজেনরা মনে করছেন, রানী বুঝি ফের মা হতে চলেছেন। বেবিবাম্প যাতে লোকের নজরে না পড়ে, তার জন্যই ওড়না ব্যবহার করছেন তিনি

শুধু তাই নয়, নেটিজেনরা লক্ষ্য করেছেন রানী এখন বেশিরভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন। গুঞ্জন রয়েছে, রানী নাকি শিগগির ফের মা হওয়ার খবর সবার সঙ্গে শেয়ার করবেন।

রানী ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। পরের বছরই এই দম্পতির ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। তারা মেয়ের নাম রাখেন আদিরা। মেয়েকে নিয়ে অনেকটাই আড়ালে থাকেন রানী। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে দেখা যায় না। করন জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল।

আরও পড়ুন: চোখ বন্ধ রাখলে হবে না

তবে মেয়ে একটু বড় হতেই আবার ফেরেন বলিউডের পর্দায়। নানা সাক্ষাৎকারে রানী আগেও বলেছেন, বাচ্চা তার খুব ভাল লাগে এবং দ্বিতীয় সন্তানের ইচ্ছেও রয়েছে তার। ভক্তরা বলছেন, সেই ইচ্ছেই হয়তো এবার পূরণ করতে চলেছেন রানী।

রানী মুখার্জির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বান্টি অউর বাবলি টু’। গত বছর মুক্তি পায় এই সিনেমা। তবে বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াহ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা