রণবীর সিং
বিনোদন

রণবীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। সম্প্রতি পেপার ম্যাগাজিনের ফটোশুটে পোশাকবিহীন দেখা গেছে ‘লুটেরা’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে। এমন কাণ্ডে অবাক হয়েছেন অনেকে।

আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

সেই ছবি নিয়ে আলোচনা থামছেই না৷ সমালোচনাও চলছে। এবার এ-ও ফটোশুটের জন্য আইনি ঝামেলার মুখে পড়েছেন রণবীর৷ অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নগ্ন ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতি আঘাত করেছেন’ তিনি।

সোমবার, ২৫ জুলাই এই অভিযোগে রণভীরের বিরুদ্ধে এফআইআর-এর জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এক পুলিশ কর্তকর্তা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব মুম্বাই শহরতলীর একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা চেম্বুর থানায় এফআইআর আবেদনটি জমা দিয়েছেন।

অভিযোগকারী বলেছেন, ‘অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তার ছবির মাধ্যমে তাদের শালীনতাকে অপমান করেছেন’।

অভিযোগকারী তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে মুখ খুলেননি রণভীর সিং।

আরও পড়ুন: সমালোচনা গুরুত্ব দিচ্ছি না

প্রসঙ্গত, ২০১০ সালে যশ রাজ ফিল্মসের রোম্যান্টিক কমেডি ব্যান্ড বাজা বারাত ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর। এটিই ছিল তার অভিনীত প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ছবিতে অভিনয় করে রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

এরপর রণবীর অভিনয় করেন রোম্যান্টিক ড্রামা লুটেরা (২০১৩), সঞ্জয় লীলা ভংসালী পরিচালিত ট্র্যাজিক রোম্যান্স গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩) এবং অ্যাকশন-ড্রামা গুন্ডে (২০১৪) ছবিতে। গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা ছবিটি ছিল তার অভিনীত বাণিজ্যিকভাবে সফল ছবিগুলির মধ্যে সর্বাগ্রগণ্য।

২০১৫ সালে তিনি অভিনয় করেন কমেডি-ড্রামা দিল ধড়কনে দো ছবিতে। এই বছরই বাজীরাও মস্তানী ছবিতে তিনি প্রথম বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি ছিল বলিউডের সর্বাধিক বাণিজ্যসফল ছবিগুলির অন্যতম। ছবিটি সমালোচকদের প্রশংসাও অর্জন করে এবং এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর : এরদোগান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা