শ্রীলেখা মিত্র
বিনোদন

বাঙালি নারীর সঙ্গে নগ্নতা খাপ খায় না

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। সামাজিক মিডিয়াতে বেশ সক্রিয় এ অভিনেত্রী। সব বিষয়েই কথা বলতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: রণবীর কাপুরের ওপর আমার ক্রাশ

সম্প্রতি পোশাক খুলে ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এ নিয়ে ইতোমধ্যে অনেক তারকা অভিনয়শিল্পী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানালেন শ্রীলেখা।

তিনি বলেছেন, ‘হলিউডের টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের যৌন মিলনের দৃশ্য স্বতঃস্ফূর্ত, ঝকঝকে। তা দেখতে এতটুকু খারাপ লাগে না। কিন্তু এমন দৃশ্যায়ন টলিউডে করতে গেলে দেখা যাবে তা কুৎসিত লাগছে।’

এই অভিনেত্রীর মতে, বাঙালি নারীর যে শারীরিক গঠন, সৌন্দর্য, তার সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না। তাই এ দেশের কোনও ফোটোগ্রাফার তাকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেবেন তিনি। তবে বিদেশি কেউ এমন প্রস্তাব দিলে রাজি হবেন তিনি।

আরও পড়ুন: ফাহাদের সঙ্গে ঝামেলা ছিল

এই অভিনেত্রীর ভাষায়, ‘ছবিটা কে কীভাবে তুলছে তার ওপর অনেক কিছু নির্ভর করে।’

এর আগে রণবীর সিংয়ের ছবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘ছবিটি পোস্ট করার পর ইন্টারনেটে লাইক, কমেন্টেসের ঝড় উঠেছে। এখানে যদি কোনো নারী থাকতো তবে কি পরিস্থিতি আলাদা হতো? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলে মন্তব্য করতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি। কিন্তু সেটা কোথায়?’

শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপরাজিতা’। আপাতত পরিচালক-প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে ‘এবং ছাদ’ সিনেমার শুটিং শুরু করেন এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলারও মুক্তি পেয়েছে। স্মৃতি মাখা একটি ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: কাঁদলেন পরীমণি

এদিকে সিনেমায় কাজ কম করলেও শ্রীলেখার প্রাপ্তিটা মোটে কম নয়। কিছুদিন আগেই ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। নিউইয়র্কে পুরস্কারও পেয়েছেন। বর্তমানে তিনি ‘ছাদ’ নামের একটি সিনেমা নিজেই পরিচালনা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা