শাবনূর
বিনোদন

পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে

সান নিউজ ডেস্ক: অভিনেত্রী শাবনূর এখন আর অভিনয়ে নেই। তবে দর্শকদের কাছে তার ইমেজ রয়েছে আগের মতই। মূলত দর্শকদের ধরাছোঁয়ার বাইরে বলেই তাদের কাছে শাবনূরের জনপ্রিয়তা আগের মতোই। তাকে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই যেনো।

আরও পড়ুন: সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। দীর্ঘদিন সেখানেই ছেলে আইজান, মা, ভাই-বোনসহ বসবাস করছেন এই নায়িকা।

আজ (২২ জুন) বিকেলে শাবনূর ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। শাবনূর লেখেন: ‘আমি ইদানীং দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যুদ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে! আবার এ কথাও সত্যি যে, আমরা সবাই একে অপরের চেনামুখ। দিন শেষে আমাদের সকলের চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে। একে অপরের সুখ-দুঃখে আমাদেরকেই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ ক্ষোভ পেছনে ফেলে নিজেদের সুন্দর জীবনমুখী করে তুলি!’

তিনি আরও লিখেন: ‘এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সকল বন্যা-কবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়াই। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা