মহেশ বাবু
বিনোদন

বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চাই না

সান নিউজ ডেস্ক: তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবু। একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে নিজের বিপুল জনপ্রিয়তা তৈরি করে নিয়েছেন। সুদর্শন এই তারকা বলিউডে কাজ করেন না কেন? কখনো কি হিন্দি সিনেমায় কাজের প্রস্তাব পাননি? নাকি তিনি নিজেই আগ্রহী নন?

আরও পড়ুন: বাগদান সারলেন সোনাক্ষী!

এসব প্রশ্ন ভক্তদের মনে ঘুরপাক খায়। এবার মহেশ বাবু পরিষ্কার করে বললেন কেন তাকে বলিউডের সিনেমায় দেখা যায় না। তিনি বলেন, ‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, আমাকে নেওয়ার সামর্থ্য নেই তাদের। তাই ওখানে গিয়ে আমিও সময় নষ্ট করতে চাই না।’

মহেশ বাবু মনে করেন, তিনি দক্ষিণী সিনেমায় কাজের সুবাদে যে সুনাম ও খ্যাতি পেয়েছেন, সেটাই তার জন্য যথেষ্ঠ। তাই অন্য কোথাও যেতে চান না। সম্প্রতি ‘আদিভি সেশের মেজর’ নামের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেছেন তিনি।

আরও পড়ুন: অবশেষে মা হচ্ছেন দীপিকা

হিন্দি সিনেমার অনেক প্রস্তাব পেয়েছেন বলেও জানান মহেশ বাবু। কিন্তু সেগুলো ফিরিয়ে দিয়েছেন। তার ভাষ্য, ‘হিন্দি সিনেমার করার প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু আমি মনে করি না তারা আমার ওজন বুঝতে পারবেন। আমি এমন ইন্ডাস্ট্রিতে কাজ করব কেন! স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার জায়গা ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। দক্ষিণী সিনেমাই আমার ভালোবাসা। এখানেই অন্তরের টান খুঁজে পাই।’

এদিকে আগামী ১২ মে মুক্তি পেতে চলেছে মহেশ বাবুর নতুন সিনেমা ‘সরকারু ভারি পাটা’। এতে তার নায়িকা হিসেবে আছেন কীর্তি সুরেশ। ধারণা করা হচ্ছে, দক্ষিণ ভারতে সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা