বিনোদন

আলিয়া-রণবীরের বিয়ের ছবি ফাঁস

বিনোদন ডেস্ক: গাঁটছড়া বাঁধলেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন রণবীর-আলিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া।

আরও পড়ুন: মাছশূন্য কুয়াকাটা সমুদ্র উপকূল

তবে সাবেকি লাল নয়, বিয়ের জন্য সাদা আর সোনালি রঙের শাড়ি বেছে নিয়েছেন আলিয়া ভাট। কনের সঙ্গে ম্যাচিং করেই রণবীর পরেছেন সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি। বিয়ের পর বাড়ির ছাদে ফটোশুটে ব্যস্ত বিটাউনের নবদম্পতি। আলিয়া রণবীরের প্রথম ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

বিয়ের দিন রণবীর পরেছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি। অন্যদিকে আলিয়া পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। বিয়ের থিম কালার ছিল সাদা ও সোনালী। আলিয়া ও রণবীরের গাঁটছড়া বাঁধলেন করণ জোহর। রণবীর আলিয়ার বিয়ের মন্ডপে রাখা হয়েছিল ঋষি কাপুরের ছবি।

আলিয়া রণবীরের বিয়ের আচার সম্পন্ন করেন চার পন্ডিত। সপ্তপদীর আগে গায়ত্রী মন্ত্র জপ করলেন তারা। বিয়েতে হাজির ছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, শাহিন ভাট, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আকাশ আম্বানি, শ্লোক আম্বানি সহ দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। শোনা যাচ্ছে বিয়ের পরই সিদ্ধি বিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে যাবেন নবদম্পতি।

আরও পড়ুন: বেনাপোলে আগুনে পুড়ল ভারতীয় তিন ট্রাক

রণবীর ও আলিয়ার বিয়ের জন্য দিল্লি থেকে মুম্বাই এসেছেন এক জনপ্রিয় শেফ। তিনি ও তার টিম নয়া দম্পতি ও আমন্ত্রিতদের জন্য তৈরি করবেন পাঞ্জাবী খাবারের নানা পদ। চিকেন তন্দুরি, মটন কষা, ডাল মাখানি, রাইস, চাপাটি, পনির টিক্কা সহ বেশ অনেক রকমের পাঞ্জাবী খানার পাশাপাশি থাকছে আলিয়ার জন্য স্পেশাল ভেগান বার্গারের কাউন্টার। তিনি ও তার বান্ধবী আকাঙ্খা রাজন খুবই পছন্দ করেন ভেগান বার্গার। অন্যদিকে রণবীরের পছন্দ অনুযায়ী থাকছে জাপানি খানা, আছে সুশি কাউন্টার।

এদিকে, পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারলেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। বিয়ের সময় উচ্চারিত হয়েছে গায়ত্রী মন্ত্র। বিয়ের মণ্ডপে রাখা হয়েছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েকদিন পর থেকেই আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। নিজেদের সম্পর্ক কখনো অস্বীকার করেননি রণবীর ও আলিয়া। রণবীরের নাম শুনেই কখনো লজ্জায় রাঙা হয়েছেন আলিয়া। কখনো আবার আলিয়াকে জড়িয়ে ধরে অ্যাওয়ার্ড ফাংশনের মঞ্চে নেচেছেন রণবীর।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

ক্যাটরিনা-ভিকির বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। তবে ঘরোয়াভাবে পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনে বিয়ে করেছেন দুই তারকা। তবে বুধবারের (১৩ এপ্রিল) আগে বিয়ের তারিখ পর্যন্ত জানা যায়নি। তবে বলিপাড়ায় উৎসবের আবহ বেশ কয়েকদিন আগে থেকেই টের পাওয়া গেছে। সেজে উঠেছে আর কে হাউস, আর কে স্টুডিও, কৃষ্ণারাজ বাংলো এবং রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’। ‘বাস্ত’তেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের হার্টথ্রব।

মেহেদি থেকে বিয়ে, সব অনুষ্ঠানেই দুই পরিবারের তারকা সদস্যদের উপস্থিতি ছিল। সেজেগুজে এসেছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, পূজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, মহেশ ভাট। বাকি অতিথিদের তালিকায় আলিয়ার মেন্টর করণ জোহর এবং রণবীরের প্রিয় বন্ধু তথা ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে দেখা যায়। বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এ উপহার। বিয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীতু কাপুর বলেছেন, ‘সেরা বউমা পেয়েছেন তিনি।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা