ছবি- সংগৃহীত
বিনোদন

গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া

সান নিউজ ডেস্ক: গাঁটছড়া বাঁধলেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন রণবীর-আলিয়া।

আরও পড়ুন: বাঙালির আছে ১২ মাসে তেরো পার্বণ

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া।

পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারলেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। বিয়ের সময় উচ্চারিত হয়েছে গায়ত্রী মন্ত্র। বিয়ের মণ্ডপে রাখা হয়েছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েকদিন পর থেকেই আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। নিজেদের সম্পর্ক কখনো অস্বীকার করেননি রণবীর ও আলিয়া। রণবীরের নাম শুনেই কখনো লজ্জায় রাঙা হয়েছেন আলিয়া। কখনো আবার আলিয়াকে জড়িয়ে ধরে অ্যাওয়ার্ড ফাংশনের মঞ্চে নেচেছেন রণবীর।

ক্যাটরিনা-ভিকির বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। তবে ঘরোয়াভাবে পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনে বিয়ে করেছেন দুই তারকা।

বিয়ের তারিখ বুধবারের (১৩ এপ্রিল) আগে পর্যন্ত জানা যায়নি। তবে বলিপাড়ায় উৎসবের আবহ বেশ কয়েকদিন আগে থেকেই টের পাওয়া গেছে। সেজে উঠেছে আর কে হাউস, আর কে স্টুডিও, কৃষ্ণারাজ বাংলো এবং রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’। ‘বাস্ত’তেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের হার্টথ্রব।

আরও পড়ুন: বাংলার আকাশে আজ ‘নতুন সূর্য’

মেহেদি থেকে বিয়ে, সব অনুষ্ঠানেই দুই পরিবারের তারকা সদস্যদের উপস্থিতি ছিল। সেজেগুজে এসেছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, পূজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, মহেশ ভাট।

বাকি অতিথিদের তালিকায় আলিয়ার মেন্টর করণ জোহর এবং রণবীরের প্রিয় বন্ধু তথা ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে দেখা যায়।

বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এ উপহার। বিয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীতু কাপুর বলেছেন, ‘সেরা বউমা পেয়েছেন তিনি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা