ছবি ; চিত্রনায়ক ফেরদৌস
বিনোদন

তিন বছর পর ভারতে ফেরদৌস

বিনোদন ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ প্রায় ৩ বছর পর ভারতে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের আগরতলায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে মঙ্গলবার সকালে সড়কপথে আগরতলার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

জানা গেছে, এ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন চিত্রনায়ক ফেরদৌস। এছাড়াও সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, ফকির শাহাবুদ্দীন ও অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরাও রয়েছেন।

আরও পড়ুন: চলে গেলেন অভিনেত্রী কেপিএসি ললিতা

ভারতে যাওয়ার আগে ফেরদৌস বলেন, অনেক দিন পর আমার দ্বিতীয় বাড়ি যেতে পারছি ভেবে ভালো লাগছে। অনেকগুলো কাজের কথা চূড়ান্ত হয়ে আছে। মোট ৫ দিন থাকার পরিকল্পনা করেছি। আগরতলা, গুয়াহাটি, শিলংসহ আশপাশের কয়েকটি স্থানে যাব।

প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায় বেশ জনপ্রিয় ফেরদৌস। তবে লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অপরাধে ২০১৯ সালে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা