বিনোদন

আবারও ঝড় তুললেন রাখি

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখি সাওয়ান্ত মানেই আলোচনার চাকচিক্য। লাস্যময়ী অভিনেত্রী ।
এবার খবরে এসেছেন স্বামী রীতেশকে সম্পর্কে বোমা ফাটিয়ে। অভিনেত্রী রাখি সবন্তের পরিস্থিতি এখন কিছুটা এমনই। ‘বিগ বস’ শেষ হতেই স্বামী রীতেশকে ‘বন্ধু’ বলে পরিচয় দিতে শুরু করেছেন বলিউডের ড্রামা ক্যুইন।

বিগ বস’র পঞ্চদশ সিজনে স্বামী রীতেশকে সবার সামনে এনেছিলেন রাখি। তাকে নিয়েই প্রবেশ করেছিলেন ‘বিগ বস’ মঞ্চে। কথা ও পরিচয় করিয়ে দিয়েছিলেন সবার সঙ্গে। তারপরও রীতেশকে ঘিরে ধোঁয়াশা যেন সরেনি।

স্বামীর প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি সাওয়ান্ত বলেন, আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারবো না। ‘বিগ বস’ থেকে বেরনোর পর আমরা ভাল বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। ও (রীতেশ) এখন সেটাই করছে।

রাখির স্বামীকে নিয়ে সন্দিহান বলিউড অভিনেতা সালমান খান প্রশ্ন করেছিলেন, ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?

এ নিয়ে রাখি বলেন, সবাই বলছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব শিগগির সব ঠিক হয়ে যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা