জায়েদ খান
বিনোদন

অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন

বিনোদন ডেস্ক: ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান।

প্রতিদ্বন্দ্বী নায়িকা নিপুণকে হারিয়ে এই পদে হ্যাট্রিক জয় পেয়েছেন তিনি। কিন্তু জায়েদের জয়কে সহজভাবে নিচ্ছেন না নিপুণ। নানা অভিযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নায়িকা।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জায়েদদের সাক্ষাৎ

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জায়েদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন নিপুণ। এ সময় কিছু স্ক্রিনশটও ফাঁস করেন। যেখানে দেখা যায়, নির্বাচন নিয়ে কোনো এক উচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে ষড়যন্ত্র করেছেন জায়েদ খান।

তবে এসব স্ক্রিনশটকে ফেইক বা এডিটেড দাবি করেছেন জায়েদ। রোববার রাতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এটা জানান। এরপর আজ সোমবার (৩১ জানুয়ারি) এফডিসিতে পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জায়েদ। তিনি জানান, নির্বাচনে শতভাগ স্বচ্ছতা ছিল। তিনি শিল্পীদের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন।

জায়েদ খান বলেন, অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন। কারো কারো স্ত্রী পর্যন্ত রোজা রেখেছেন। যাতে আমি জিততে পারি। তাদের ভালোবাসাতেই আমি জিতেছি।

আরও পড়ুন: সৌদিতে সেরা ব্যক্তিত্বের স্বীকৃতি পেলেন সালমান

নিপুণ যেসব স্ক্রিনশট ফাঁস করেছেন, সেগুলোর মাধ্যমে তার মানহানি করা হয়েছে বলে জানিয়েছেন জায়েদ খান। এজন্য তিনি মামলার পদক্ষেপ নিচ্ছেন। সোমবার রাতে কিংবা মঙ্গলবার তিনি মামলা দায়ের করবেন। এতে প্রধান আসামি করা হবে নায়িকা নিপুণকে।

এছাড়া পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ইতোমধ্যে অভিযোগ করেছেন জায়েদ খান। তারা বিষয়টির তদন্ত করছেন বলেও জানালেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা