বিনোদন

যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর খেতাব পাওয়া চেসলি ক্রিস্ট নামের এক মার্কিন মডেল আত্মহত্যা করেছেন। নিজেই তার সুন্দর জীবনের ইতি টেনে দিলেন।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একটি ৬০ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

জানা গেছে, ২০১৯ সালে মিস ইউএসএ খেতাব জিতেছিলেন চেসলি ক্রিস্ট। পেশায় ছিলেন আইনজীবী। যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা নিয়ে তিনি বেশ সোচ্চার ছিলেন। দুটি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি উচ্চতর ডিগ্রি গ্রহণকারী চেসলি কেন আত্মহত্যা করেছেন, তার নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চেসলির মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে তার পরিবার। তবে তিনি নিজেও মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে গেছেন। তাতে লেখা রয়েছে, ‘এই দিনটি আপনার জন্য বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক’।

চেসলির বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। এক বিবৃতিতে তার পরিবার জানায়, বড় দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় চেসলির মৃত্যুর খবরটি জানাচ্ছি। তার দুর্দান্ত আলো ছিল যা তার সৌন্দর্য ও শক্তি দিয়ে বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করেছিল। চেসলি মানুষকে ভালোবাসত, সে হাসতে জানত এবং সে উজ্জ্বল ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা