হিরো আলম
বিনোদন

এফডিসি থেকে হিরো আলমকে বের করে দেয়ার অভিযোগ

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। তাকে এফডিসি থেকে অপমান করে বের দেওয়ার অভিযোগ করেছেন তিনি নিজেই। বোরবার (৩০ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে হিরো আলম লিখেছেন, আমি একজন চলচ্চিত্রের সম্মানিত প্রযোজক। যেখানে এবারের নির্বাচনে আমরা সংগঠনের কোন লোক ঢুকতে পারিনি। সেটির প্রতিবাদে আজ এফডিসিতে সমাবেশ এ যোগদান করি। সেখানে আজ জনসম্মূখে পরিচালক শাহীন সুমন ভাই আমাকে অপমান জনকভাবে এফডিসি থেকে বের হতে বলেন!

আমি শাহীন সুমন ভাইকে অনেক সম্মান করি বলেই আমি কোন কথা না বলে মাথা নিচু করে বের হয়ে আসছি তার মানে এই না যে এটা আমার দুর্বলতা এটা আমার মানবতা। আজ উঁচু- নিচু মানুষের ভেদাভেদ করেন বলেই আপনাদের মধ্যে এতো কোন্দল সৃষ্টি হয়েছে। আপনি বর্তমানে পরিচালক সমিতির মহাসচিব। মানুষের সাথে বিনয়ী হয়ে কথা বলা দরকার ছিল ভাই?

আরও পড়ুন: কাঞ্চন-নিপুণ প্যানেলকে রক্ষা করতে গিয়ে হেরেছি

এরপর গতকাল শুনেছি দেশের একটি শীর্ষ পত্রিকার বিনোদন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন এবং বিনোদন সাংবাদিক আকাশ নিবিরকে অশ্লীল ছবির পরিচালক বদিউল আলম খোকনও অকথ্য ভাষায় গালমন্দ করেছেন। এটি নিয়েও তেঁজগাও শিল্পাঞ্চল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো! আপনারা তো সম্মানি ব্যক্তিদেরকেও সম্মান দিচ্ছেন না!

পরিশেষে একটি কথায় বলতে চাই আমরা সবাই মানুষ। মানুষ গরীব আর বড়লোক বলে কোন শব্দ বলে পৃথিবীতে নাই। মহান আল্লাহতায়ালা সবাইকে সমান করে পাঠিয়েছে। আপনাদের যদি আমারে ভাল না লাগে কথা বলবেন না। আমি আজ গরীব, চেহারা কুৎসিত হলে যদি আপনার এতো কষ্ট হয় তাহলে কি আমাকে অপমান করার রাইট কি আপনাদের রয়েছে? আপনার কাছে আমার এই প্রশ্ন? উত্তর দিবেন?

আমিও বাংলাদেশের নাগরিক। আমার জন্য মাননীয় সরকার আইন সমান করে রেখেছেন। এর একটি সুরহা করবেন। নতুবা আমিও আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ভাই আমিও একজন হিরো আলম, আমিও একজন প্রযোজক/ অভিনেতা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা