বিনোদন

আবার নির্বাচন চায় কাঞ্চন-নিপুণ পরিষদ

বিনোদন ডেস্ক: সাধারণ সম্পাদক পদটিতে আবারও নির্বাচন করার দাবি জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ
করেছেন এ সাহসী নায়িকা। এ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।

রবিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিপুণ।

আরও পড়ুন: ভোটের দিন নিপুণের কাছে চুমু চেয়েছিলেন পীরজাদা

গণমাধ্যমদের এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, আমি চাই আবার নির্বাচন করতে। জায়েদ খানের সাহস থাকে, আবার নির্বাচনে আসুক। আমার পদটিতে কারচুপি করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।

এসময় আবার নির্বাচন করার সুযোগ আছে কিনা কিংবা গঠতন্ত্রে আছে কিনা জানতে চাইলে নিপুণ বলেন "হ্যা, নির্বাচন কমিশনার চাইলে আবার সম্ভব, প্রয়োজনে আমি এ বিষয় নিয়ে আদালতে যাব।

পরে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, যেহেতু নিপুণ ভিক্টিম। সে অভিযোগ করছে তার পদে আবার নির্বাচন করা হোক। আমিও তার সঙ্গে একমত।

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন অভিযোগ করে বলেন, আমার ভাবতে কষ্ট হয়, এই নির্বাচনে আমার মতো একজন শিল্পীকে 'প্রস্রাব' করার জন্য জায়গা খুঁজতে হয়েছে। পরে দেওয়ালে দাঁড়িয়ে আমি 'প্রস্রাব' করেছি। নির্বাচন কমিশনার আমাদের প্যানেলের অংশের জন্য একটি টয়লেটেরও ব্যবস্থা রাখেনি। এতোটাই প্রতিকূল ছিল আমাদের জন্য।

আরও পড়ুন: রাস্তায় শুয়ে থাকব

নিপুণ বলেন, আমার সমর্থনের প্রযোজক, প্রডাকশন, ক্যামেরা ম্যানদের ঢুকতে দেওয়া হয়নি।

আমরা যেদিন তেজগাঁও ডিসির সঙ্গে বসেছি, জায়েদ বলেছেন যে, প্রশাসন ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে, আমি সেটাই মেনে নিব। তাহলে আমাদের ক্যামেরা ম্যানদের ঢুকতে দেওয়া হয়নি কেন।

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন, নিপুণ, রিয়াজসহ কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা