রিয়াজ
বিনোদন

এফডিসিতে গেলে আমাকে মেরে ফেলবে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। খুনের হুমকি দেওয়া হচ্ছে রিয়াজকে। বিভিন্ন নাম্বার থেকে তার ফোনে কল দিয়ে তাকে বলা হচ্ছে, এফডিসিতে গেলে মেরে ফেলা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা সত্য বলছি বলে অনেকেরই ‘অন্তরজ্বালা’ সৃষ্টি হয়েছে। কাউকে দোষারোপ করছি না, তবে গত কয়েকদিন আমাকে ফোন করে অনেক জায়গা থেকে খুনের হুমকি দেয়া হচ্ছে।

আরও পড়ুন: মোশাররফ করিমকে দারুণ লেগেছে পার্নোর

এবারের নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন রিয়াজ। রিয়াজ বলেন, আমাকে ফোন করে বলা হচ্ছে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে। জিডি করিনি তবে যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেয়ার আমি নিয়েছি। নাম্বারগুলো আমার কাছে রেখেছি।

হুমকির বিপরীতে হুংকার দিয়ে রিয়াজ বলেন, আমি রিয়াজ একজন ক্ষুদ্র মানুষ। শুধু আমি কেন, আমাদের মানুষগুলোসহ এফডিসিতে যিনি ঝাড়ু দেন তাকে কেউ একবার ধাক্কা দিয়ে দেখুক হাতের শক্তি কতটুকু দেখে নিতে চাই। অনেক কথা জানি যেগুলো প্রকাশ্যে বলছি না। বিগত দিনে অন্যদের অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা নির্বাচনে এসে সমস্ত অন্যায়ের শেকড় ধরে টান দিয়েছি। কোনো অন্যায়কারীকে আমরা ভয় পাব না। সৃষ্টিকর্তা আমাদের উপরে আছেন। আমি এবং আমার প্যানেলের কেউ কাউকে ভয় করবে না। কারণ আলমগীর ভাই, কাজী হায়াত আংকেলের মতো মানুষদের হাত আমাদের মাথায় আছে। আমরা অবশ্যই শিল্পীদের ভোটে নির্বাচিত হতে পারব।

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে কাঞ্চন-নিপুণের বিপরীতে রয়েছে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। দুই প্যানেলের মধ্যকার নির্বাচনী লড়াইয়ের ফলে সিনেমা অঙ্গনে উত্তেজনা-হুইহুল্লোড় ফিরে এসেছে। তবে শেষ হাসি কাদের মুখে ফোটে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ভোটগ্রহণ ও গণনা শেষ হওয়া পর্যন্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা