ছবি: সংগৃহীত
বিনোদন

মেয়ের ভাইরাল ছবি নিয়ে যা বললেন বিরুষ্কা

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শার্মা। একজন ক্রিকেট অঙ্গনের জনপ্রিয়তার শীর্ষে। অপরজন বলিউডের।

প্রিয় তারকাদের ঘিরে বিশ্বের নানা প্রান্তে ভক্তদের আগ্রহের কমতি থাকে না। এমনকি বিরুষ্কার মেয়েকে নিয়েও আগ্রহের শেষ নেই তাদের অনুরাগীদের। তবে এখন পর্যন্ত তাদের কন্যা ভামিকার মুখ দেখা যায়নি কোথাও।

কিন্তু বারবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভামিকার ছবি। সম্প্রতি আবারও তার মুখ দেখা গেছে বলে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে দাবি করছেন, প্রথমবারের মতো প্রিয় তারকাদের সন্তানের মুখ দেখেছেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্টেডিয়ামে মেয়েসহ স্বামী বিরাটকে চিয়ার আপ করছিলেন আনুশকা। ধরা পরেন ক্যামেরাতে।

এ বিষয়ে নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লিখেছেন, ‘হাই বন্ধুরা! আমরা বুঝতে পারি আমাদের মেয়ের ছবি গতকাল স্টেডিয়ামে ধারণ করা হয়েছে। তারপরে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। সবাইকে জানাতে চাই আমরা জানতাম না ক্যামেরা আমাদের উপর ছিল। আমরা আগেও ব্যাখা করেছি কেনো আমরা চাই না ভামিকার ছবি প্রকাশিত হোক। এই বিষয়ে আমাদের অবস্থান এবং আপনাদের কাছে অনুরোধ একই থাকবে।’

বিরাট কোহলিও তার স্টোরিতে একই বার্তা দিয়েছেন।

প্রসঙ্গত, বিরুষ্কা পাপারাজ্জি ও মিডিয়াকে তাদের মেয়ের ছবি প্রকাশ না করার জন্য একাধিকবার অনুরোধ করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা