সালমান খান ও সানি লিওন
বিনোদন

সালমানের সঙ্গে সবসময় আমার দুর্দান্ত সময় কাটে

বিনোদন ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ও সাবেক পর্ন দুনিয়ার সুপারস্টার সানি লিওন। নিজের অভিনয়ের মধ্য দিয়ে নীল জগতের অভিনেত্রী থেকে সিনেমার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নাম। ক্যারিয়ার গড়েছেন বলিউডে। পেয়েছেন খ্যাতি, যশ ও সম্মান।

কিছুদিন আগে অভিনেত্রী তার সর্বশেষ গান ‘মধুবন’র প্রচার করতে সালমানের জনপ্রিয় শো ‘বিগ বস ১৫’- তে উপস্থিত হয়েছিলেন। সেখানে সালমানের সাথে খুনসুটিতে মেতে উঠেন সানি। ভাইজানের সাথে তার রসায়ন দেখে ভক্তরা তাদের একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

সঞ্জয় দত্ত আয়োজিত রিয়েলিটি শো ‘বিগ বস ৫’- এর হোস্টিংয়ের মধ্যে দিয়ে ভারতীয় শোবিজে যাত্রা শুরু করেন সানি। এরপর সানি বেশ কয়েকটি শো দিয়ে নজর কাড়েন। ‘জিসম টু’ দিয়ে নাম লেখান সিনেমায়। আরও বেশ কিছু সিনেমা দিয়ে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন। কাজ করছেন এখনো।

ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফের সাথে সাম্প্রতিক এক কথোপকথনে সানি ভক্তদের ইচ্ছে নিয়ে বলেন, ‘প্রথমত এটি আমার জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপার হবে। বছরের পর বছর ধরে আমি শিখেছি খুব বেশ প্রত্যাশা না করা। ভাগ্যে যদি থাকে একদিন সালমানের সঙ্গে কাজ করবো। তিনি খুব বড় মনের মানুষ এবং সত্যিকারের সুপারস্টার।’

সালমান খানের সাথে তার বন্ধুত্ব সম্পর্কে জানতে চাইলে সানি লিওন বলেন, ‘আমরা একে অপরকে দেখে সবসময় খুশি হই। যখন আমরা সেটে এবং ক্যামেরার সামনে থাকি তখন আমাদের খুব ভালো সময় কাটে। ক্যামেরা বন্ধ থাকলেও আমরা মজা করতেই থাকি।’

বেবি ডল খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমার জন্য তার চারপাশে থাকাটা কেবল আনন্দের এবং আমাদের সবসময় দুর্দান্ত সময় কাটে।’

বলিউডে পা রাখার পর থেকেই সানি লিওন পাশে পেয়েছেন বলিউড ভাইজান সালমান খানকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা