দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রথ প্রভু
বিনোদন

কোমর দুলিয়েই বাজিমাত সামান্থার

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েই বাজিমাত করেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রথ প্রভু। সম্প্রতি ‘ও আন্তাভা, ও আন্তাভা’ নামে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পেলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে আলোচনার মূলকেন্দ্রে চলে আসে।

বড় চমক হলো, এরইমধ্যে সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) ইউটিউব ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’ এর তালিকা প্রকাশ করলে দেখা যায় এতে সবার উপরে জায়গা করে নেয় গানটি।

ইউটিউবের দাবি, শ্রেষ্ঠত্বের দাবি মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত ইউটিউবে সামান্থার এই লিরিক্যাল ভিডিও দেখা হয়েছে ৯ কোটি ৯ লাখেরও বেশি।

তুমুল জনপ্রিয়তা পাওয়া এই গান তামিল, তেলেগুর পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর।

কাঠ চোরাকারবারির চরিত্র নিয়ে গড়ে ওঠা সিনেমা ‘পুষ্পা’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। এতে আল্লুর বিপরীতে দেখা গেছে আল্লুর ‘ক্রাশমিকা’ রাশমিকাকে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

পরিচালক সুকুমারের এই সিনেমাটি গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ভারতে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে এরই মধ্যে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছে সিনেমাটি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা