রাশমিকা
বিনোদন

এবার বলিউডে রাশমিকা

বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমা ‘গুডবাই’ ও ‘মিশন মজনু ’ সিনেমার শুটিংও শেষ হয়েছে ইতোমধ্যে।

কন্নড় সিনেমার এ অভিনেত্রী বলিউডে পা রাখেন গায়ক বাদশাহর একটি আইটেম গান দিয়ে।

মডেলিংয়ের মাধমে ক্যারিয়ার শুরু করা রাশমিকা ২০১২ সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন।

তারপরে লামোডে বেঙ্গালুরুর টপ মডেল হান্টে ২০১৩-তে তিনি টিভিসির খেতাব অর্জন করেন। প্রতিযোগিতায় তার চিত্রগুলো কিরিক পার্টি-এর নির্মাতাদের মুগ্ধ করেছিল, ফলে ২০১৪ সালের প্রথম দিকে চলচ্চিত্রটিতে রাশমিকাকে অভিনেত্রীর ভূমিকায় দেখা যায়।

অভিষেকেই বাজিমাত করেন এই অভিনেত্রী। ‘কিরিক পার্টি’ সিনেমার জন্য ২০১৬ সালে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন রাশমিকা। এরপর ‘চাল’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। ৫ বছরের ক্যারিয়ারে ১৪টি পুরস্কারসহ পেয়েছেন একাধিক সম্মাননা।

এর পর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড'র মতো জনপ্রিয় কমেডি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।রাশমিকা অভিনীত সর্বশেষ সিনেমা হলো ‘সুলতান’। তা ছাড়া রাশমিকা অভিনীত তেলেগু ভাষার সিনেমা ‘পুষ্পা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা