প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস
বিনোদন

প্রিয়াংকা-নিকের বিচ্ছেদের সুর

বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয়াংকা ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। কাজ করছেন হলিউডেও।

নিক-প্রিয়াংকার মিষ্টি প্রেমের কথা বলিউডের সবাই জানেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ ভালোই আছেন প্রিয়াংকা। মাঝে মধ্যে সময় করে আসেন ভারতে।

প্রিয়াংকা বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবিজুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বল জ্বল করছিল ‘প্রিয়াংকা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’।

কিন্তু হঠাৎ ফিরে গেলেন নিজের নামে। এই নাম পরিবর্তন কেন? তবে কি প্রিয়াংকা বিবাহবিচ্ছেদের ইঙ্গিতই দিচ্ছেন? বলিউড তারকা ও আমেরিকার গায়কের বিয়েও কি ভাঙার পথে? দ্য সানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইতোমধ্যে টুইটার ও ইনস্টাগ্রামে ভিড় জমিয়েছেন ভক্তরা। নানা প্রশ্ন করছেন তারা। তবে প্রিয়াংকার মা এই খবর ‘ভুয়া’ বলে দাবি করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভুয়া তথ্য রটাবেন না। এসব আজগুবি!’

প্রিয়াংকার মায়ের কথায় স্বস্তি ফিরল ভক্তদের মনে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা