সুশান্ত সিং রাজপুত
বিনোদন

সুশান্তের পরিবারের ৫ জন নিহত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার। এর মধ্যেই আবার শোকের পাহাড় ভেঙে পড়ল তার পরিবারের ওপর।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে বিহারের লাখিসারাইতে এক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় প্রাণ হারিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তের বড় বোনের স্বামী। এছাড়া এই অভিনেতার দুই ভাগনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।

ভয়ঙ্কর এ দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মারা গেছেন গাড়িচালক, গুরুতর আহত আরও চারজন। দুর্ঘটনায় প্রাণ হারানো ছয়জনকে ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল, পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই ঘটে দুর্ঘটনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা