পুনিত রাজকুমার
বিনোদন

পুনিতের মৃত্যুর খবর শুনে ৩ ভক্তের মৃত্যু

বিনোদন ডেস্ক: ভারতের কন্নড় সিনেমার সুপারস্টার পুনিত রাজকুমার শুক্রবার (২৯ অক্টোবর) মারা গেছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। পুনিতের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন ২ জন। এছাড়া তার মৃত্যুর খবর শুনে এক ভক্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে।

কন্নড় সিনেমার কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত রাজকুমার। মাত্র ৬ মাস বয়সেই তিনি শিশুশিল্পী হিসেবে সিনেমায় কাজ শুরু করেন। অন্তত এক ডজন সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। নায়ক হিসেবে তিনি ২৯টি সিনেমা উপহার দিয়েছেন। সাফল্যময় ক্যারিয়ারে তার অর্জনের পাল্লা অনেক ভারি। একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪ বার কর্নাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৫ বার ফিল্মফেয়ার সাউথ পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা যাওয়া প্রথম ভক্তের নাম মুনিয়াপ্পা। তিনি কর্ণাটকের মারুরু গ্রামের বাসিন্দা ছিলেন। পুনিতের মৃত্যুর খবর শুনেই বুকের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। একইভাবে মারা গেছেন বেলগাঁও এলাকার আরেক ভক্ত। যার নাম পরশুরাম। টেলিভিশনে পুনিতের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

আত্মহত্যাকারী ভক্তের নাম রাহুল। পুনিতের মারা যাওয়ার খবর শুনে তিনি নিজের ঘরে অভিনেতার ছবি ফুল দিয়ে সাজিয়ে সম্মান জানান। এরপর গলায় ফাঁস দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা