হৃতিক ও কারিনা
বিনোদন

হৃতিকের জন্য ঘর ছাড়তে চেয়েছিলেন কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডে নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। অনেকেই জুটি হয়ে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন। সেই প্রেমে অনেকে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মতো সফল হয়ে ঘর বেঁধেছেন। তবে বেশিরভাগ গল্পটাই ব্যর্থতাই। সেই তালিকায় থাকা অন্যতম এক নাম কারিনা কাপুর।

এমনিতে শহীদ কাপুরের সঙ্গে তার প্রেমটাই সবসময় আলোচনায় থাকে। তবে হৃতিক রোশনের সঙ্গেও যে প্রেমটা বেশ জমিয়ে তুলেছেন কারিনা, সেটাও অজানা নয়।

বলিউডে এক সময়ে চর্চার কেন্দ্রবিন্দু ছিলেন হৃতিক ও কারিনা জুটি। সে যেমন জুটি হিসেবে তেমনি অফ স্ক্রিনে জমাট কেমিস্ট্রির জন্যও। কারিনার নামের পাশে তখনও ‘খান’ বসেনি। তবে ‘বেবো’র প্রেম, অর্থাৎ হৃতিক তখন বিয়ে করে সংসারী।

হৃতিকের প্রেমে মগ্ন কারিনা নাকি নিজের প্রায় সব কিছুই ভুলতে বসেছিলেন। শোনা যায়, হৃতিকের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দিতে রাজি ছিলেন কাপুর কন্যা।

২০০১ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে একসঙ্গে প্রথম অভিনয় করেন হৃতিক-কারিনা। এরপর থেকে কাছাকাছি আসার গল্প রটতে থাকে দুজনকে ঘিরে। একাধিক ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ। ছবিগুলোর বেশিরভাগই অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ডানা মেলে হৃতিক-কারিনার রসায়ন। পেশাগত সৌজন্যের সীমা ছাড়িয়ে বাড়তে থাকে ঘনিষ্ঠতা।

ঠিক সেই সময়ে দু’জনের মাঝখানে এসে দাঁড়ায় হৃতিকের পরিবার। হৃতিকের জীবন থেকে সরে যেতে অনুরোধ করা হয় কারিনাকে। পরবর্তীকালে কারিনা যদিও এসব কিছুকেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। অতীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার খুব চিন্তা হতো যে, এই গুঞ্জন ওর দাম্পত্যে প্রভাব ফেলতে পারে। আমারও পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারত।’

মাঝে কেটে গেছে এক দশক। আর একসঙ্গে ছবি করেননি বেবো-ডুগ্গু। তবে কারিনার স্বামী সইফ আলি খানের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে হৃতিককে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা