জিৎ
বিনোদন

খলনায়কের চরিত্রে জিৎ

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। এবার পূজাতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বাজী’। সাধারণত পূজায় নিজের ছবি রিলিজ করেন না সুপারস্টার জিৎ। তার ছবি ঈদেই মুক্তি পায়। কিন্তু করোনাকালে এবার বদলে গেছে সমীকরণ।

ঈদে সিনেমা হল বন্ধ থাকায় পূজাতেই নিজের ছবি মুক্তি দিয়েছেন তিনি। তার এই ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের পাশাপাশি সিনেমাটি চলছে বাংলাদেশের ৪৪টি হলেও।

এরই মধ্যে নিজের নতুন সিনেমা ‘রাবণ’ এর পোস্টার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

পোস্টারে জিতের লুক দেখেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবার কি খলনায়কের চরিত্রে দেখা যাবে জিতকে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

ছবিতে দেখা গেছে লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগের জিৎকে। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখের মণির রং। একটি মণির রং বাদামী ও অপরটির রং লাল। পোস্টারে তার হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা হিংস্র হতে চলেছে এই চরিত্র।

এই ছবিতে যে একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিৎ, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে প্রেমিক থেকে অ্যাকশন হিরো বেশ অনেক ধরনের চরিত্রেই ধরা দিয়েছেন তিনি। কিন্তু নেগেটিভ চরিত্রে এখনও বড়পর্দায় দেখা যায়নি তাকে।

সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গেই তার ফ্যানদের উৎসাহ চোখে পড়ার মতো। কমেন্ট সেকশনে জিতকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রুক্মিনী মৈত্র ও এনা সাহাও পোস্টারে তার লুকে প্রশংসায় পঞ্চমুখ।

জিতের নতুন ছবি পরিচালনা করবেন নতুন পরিচালক এমএন রাজ। এর আগে টলিউডের পরিচালক রাজা চন্দের সহকারী হিসাবে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিৎ। খুব শিগগিরই শুরু হবে শুটিং।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা