বিনোদন

মেয়ে নিয়ে আমেরিকায় পাড়ি মৌসুমীর

বিনোদন ডেস্ক: ওমর সানী-মৌসুমীর সন্তান ফারদিন এহসান স্বাধীন এর আগে আমেরিকায় পড়াশোনা করেছেন। এবার মেয়ে ফাইজাও গেলেন একই উদ্দেশে। পাশাপাশি তিনি এবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যও আবেদন করবেন। এ কারণে সঙ্গে গেছেন মা চিত্রনায়িকা মৌসুমী।

ফাইজাকে নিয়ে গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। আগামী ২৯ অক্টোবর মেয়ের ১৮ বছর পূর্ণ হবে। এরপর তিনি নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করবেন।

সানী জানান, প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকবেন মৌসুমী। এই সময়ে মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। এছাড়া সেখানে বসবাস করা মৌসুমীর মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গেও সময় কাটাবেন তারা।

সানী বলেন, আমার নিজেরও স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিলো। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারলাম না।

ফলে আগামী ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও পাশে থাকা হবে না তার। যুক্তরাষ্ট্রেই মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে এবারের জন্মদিন পালন করবেন প্রিয়দর্শিনীখ্যাত এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। গত মার্চে বিবাহিত জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন তারা। সানী-মৌসুমীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা