শাহরুখ খান ও আরিয়ান
বিনোদন

আমি এমন কিছু করব যাতে আপনি গর্বিত হবেন

বিনোদন ডেস্ক: ভারতের সেরা আইনজীবী সতীশ মানিশিন্দেকে নিয়োগ দিয়েও ছেলে আরিয়ানের জামিন করাতে পারেননি শাহরুখ খান।

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) যুক্তির কাছে বারবারই হেরেছেন তিনি। যে কারণে মুম্বাইয়ের আর্থার রোডের হাইপ্রোফাইল জেলই এখন আরিয়ানের ঠিকানা। শাহরুখপুত্রের পরিচয় এখন ‘কয়েদি নাম্বার ৯৫৬’।

জানা গেছে, কারাগারের প্রকোষ্টে মনোবিদ দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে আরিয়ান এবং তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে।

এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন আরিয়ান। উল্লেখ্য, এই সমীরই মাদক পার্টির খবর পেয়ে ছদ্মবেশে সেই প্রমোদতরীতে উঠেছিলেন।

এনসিবি সূত্র জানিয়েছে, সমীরের কাছে নিজের ভুল স্বীকার করেছেন আরিয়ান। শুধু তাই নয়; এমনটির পুনরাবৃত্তি আর কখনও হবে না বলেও অঙ্গীকার করেছেন তিনি। আরিয়ান বলেছেন, ‘আমি একদিন এমন কিছু করব, যাতে আপনি গর্বিত হবেন’।

দু’সপ্তাহ ধরে কারাবন্দি আরিয়ান। দুবার নাকচের পরও গত ১৪ অক্টোবর আরিয়ানের জামিন আবেদন করেন তার আইনজীবী। সেটিও নাকচ হয়ে যায়। ২০ অক্টোবর এনডিপিএস আদালতে ফের জামিনের শুনানি হবে তার।

ততদিন পর্যন্ত ৯৫৬ নাম্বারের সাদা-কালো পোশাকেই থাকতে হবে আরিয়ানকে। এদিকে করোনাবিধির কারণে বাবা শাহরুখ খান ও মা গৌরির সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না আরিয়ান। সে জন্য মন ছটফট করছে ২৩ বছরের এই যুবকের।

অবশ্য ভিডিওকলে আরিয়ানকে বাবা-মায়ের সঙ্গে ১০ মিনিট কথা বলার সুযোগ করে দিয়েছিল কারা কর্তৃপক্ষ। হাজতে বসে মোবাইল স্ক্রিনে বাবা-মাকে দেখে অঝোরে কেঁদেছেন আরিয়ান। ছেলের এই দুর্দশা মেনে নিতে পারছেন না গৌরি খান। মানত করেছেন, যতদিন না ছেলেকে ছাড়িয়ে আনতে পারবেন, কোনো মিষ্টি খাবার ছোঁবেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা