বিনোদন

দুই দশক পর একসঙ্গে সানি-আমিশা

বিনোদন ডেস্ক: বলিউডে দুই দশক পর একসঙ্গে ফিরছেন আমিশা প্যাটেলের সঙ্গেই জুটি বাঁধছেন সানি দেওল। বিশ বছর পর দেশপ্রেমের ব্লকব্লাস্টার ছবি ‘গাদার: এক প্রেম কথা’-তে অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আবারও ‘গাদার ২’ নিয়ে ফিরছেন এই জুটি। ‘গাদার ২’ ছবির সিক্যুয়েলের মোশন পোস্টার পোস্ট করেছেন সানি দেওল।

জানা গেছে, ‘গাদার ২’ ছবির পরিচালকও আগের মতো অনিল শর্মাই। পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মাও থাকছেন। সানি দেওল লিখেছেন, “দুই দশকের অপেক্ষার অবসান। আপনাদের সামনে তুলে ধরলাম গাদার ২-এর মোশন পোস্টার।” এটাই যে হিন্দি ছবির জগতের সবচেয়ে বড় সিক্যুয়েল হতে চলেছে, সে কথাও জানাতে ভোলেননি অভিনেতা।

প্রসঙ্গত, ২০০১ সালে পরিচালক অনিল শর্মা ১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনি এই ছবিতে দর্শকদের উপহার দিয়েছিলেন। গাদার ছবিতে সানি ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মাকে। ২০ বছর পর তিনিও নতুন রূপে ধরা দেবেন। আর এতেই ইঙ্গিত মিলছে যে গাদার ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সিক্যুয়েলে সেখান থেকেই হবে শুরু। এর আগে ছবিটির ২০ বছরের পূর্তিতে পরিচালক জানিয়েছিলেন, ‘তারা’ অর্থাৎ নায়কের চরিত্রে সানি ছাড়া তিনি কাউকে ভাবতেই পারেন না। আর এবার স্পষ্ট হয়ে গেল যে পুরনো জুটিই ধরা দেবে গাদার ২ সিনেমায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা