বিনীতা
বিনোদন

বাবাকে চায়ের দোকান উপহার দিলেন বিনীতা

বিনোদন ডেস্ক: রুপালি পর্দার চাকচিক্য আর গ্ল্যামারেই এখন দিন কাটছে টালিউড অভিনেত্রী বিনীতার। কিন্তু এই পর্যায়ে আসতে কম কষ্ট করতে হয়নি তাকে। সব নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এভাবেই জীবনযুদ্ধে অংশ নিতে হয়।

আর সেই কষ্টের দিনগুলোর কথা ভোলেননি বিনীতা। অস্বীকার তো করেনই না, বরং গর্ব করেই বলেন, রাস্তায় টংয়ের দোকান চালিয়ে তাকে বড় করেছেন বাবা।

করোনায় বেশ কিছু দিন ধরে উপার্জনহীন ছিলেন বিনীতার বাবা যাদবপুরের সুখেন গুহ। তার স্বপ্ন ছিল— রাস্তার ধারে নতুন একটি ভ্রাম্যমাণ চায়ের দোকান দেওয়ার।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আর কেউ হলে বিষয়টি লুকিয়ে রাখতেন। কিন্তু বিনীতা করলেন উল্টোটা। বাবার স্বপ্নকে প্রাধান্য দিলেন। টালিউডের সুপরিচিত অভিনেত্রী হয়েও বাবাকে খুলে দিলেন একটি চায়ের টং দোকান। স্বপ্নপূরণ করলেন ৬৫ বছরের বৃদ্ধের।

এ ক্ষেত্রে সামাজিক কুণ্ঠা বা গ্লানিবোধের ছিটেফোঁটাও দেখা যায়নি অভিনেত্রী বিনীতার চোখেমুখে।

বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বিনীতা। সম্প্রতি দুর্গাপূজার এক মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। ভিডিওটি ইতোমধ্যে সাড়ে ছয় লাখের কাছাকাছি ভিউ হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা