বিনোদন

একতা কাপুরকে ধর্ষণের হুমকি

বিনোদন ডেস্ক:

ছোট ও বড় পর্দায় অল্প বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছেন প্রযোজক ও নির্মাতা একতা কাপুর। কিন্তু সম্প্রতি তার প্রযোজিত একটি ওয়েব সিরিজ নিয়ে চলছে তুমুল বিতর্ক।

একপক্ষ মামলা করেছে যে, এই সিরিজে নাকি ভারতীয় সেনাবাহিনীকে কটাক্ষ করা হয়েছে। আরেকদল অনলাইনে একতা কাপুরকে ধর্ষণের হুমকি পাঠাচ্ছে। কেননা, এই সিরিজে নাকি নগ্নতা দেখানো হয়েছে, যেটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

এই সিরিজ যেসব ভারতীয়দের আহত করেছে, তাদের কাছে একতা কাপুর ক্ষমা চেয়ে আইএনএসকে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন।

একতা কাপুর বলেন, 'হ্যাঁ, একটা এফআরআই হয়েছে আমার বিরুদ্ধে। যাদের অনুভূতি আহত হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কাউকে আহত করা আমার উদ্দেশ্য না। আমি কেবল মানুষকে বিনোদন দেওয়ার জন্য কনটেন্ট বানাই। আমি একজন গর্বিত ভারতীয়, ভারতীয় সেনাবাহিনীকে ছোট করার তো কোন প্রশ্নই আসে না। তারপরেও যারা আহত হয়েছেন, আমি শুধু বলতে চাই, কাউকে আহত করা আমাদের উদ্দেশ্য না।'

৪৫ বছর বয়সী প্রভাবশালী এই প্রযোজক আরও বলেন, 'সিরিজে নাকি যৌন দৃশ্য দেখানো হয়েছে। আর সেজন্য আমি একের পর এক ধর্ষণের হুমকি পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। আমার ৭১ বছর বয়সী মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।'

'তার মানে আমরা জানলাম, যৌনতা খুবই খারাপ বিষয়। কিন্তু ধর্ষণ ভালো। পর্দার একটা কাল্পনিক চরিত্রের জন্য আমাকে এই অবস্থার ভিতর দিয়ে যেতে হচ্ছে। আর যারা এই সমস্ত বলছে, করছে, সেই রক্ত মাংসের মানুষগুলোর বেলায়? তারা নাকি আমার নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে। এই প্রাণীগুলোর দ্রুত আরোগ্য কামনা করছি।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

বিতর্কিত শিক্ষক নেতাদের অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিষিদ্ধ আওয়ামী লী...

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা