জয়া আহসান
বিনোদন

জয়া পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার

বিনোদন ডেস্ক: নিজের সৌন্দর্য আর অভিনয় দিয়ে দেশের গন্ডি পেরিয়ে আলো ছড়িয়েছেন ওপার বাংলায়। বলিউডেও অভিষেক হয়ে গেছে অভিনেত্রী জয়া আহসানের।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের জন্য বহু পুরস্কার জিতেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। কেবল দেশে নয়, ভারতেও তিনি ফিল্মফেয়ারের মতো পুরস্কার নিজের করে নিয়েছেন। এবার মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটেগরিতে অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জয়া আহসান নিজেই তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পুরস্কার পাওয়ার কথা জানান।

জয়া পোস্টে লেখেন, মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটেগরিতে অভিনয়ে সেরার পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল। পুরস্কারটি এসেছিল বাংলাদেশে। ভারত উপমহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এটাই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল।

এই অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার সামান্য আনন্দ এটুকুই যে পুরস্কারটা এসেছিল 'রবিবার' ছবিতে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মেমেন্টটা হাতে এল। অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা।’

সিনেমার সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি জয়া, ‘ছবির পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনেতা-অভিনেত্রী আর কলাকুশলীদের আকাশ সমান ভালোবাসা।’

'রবিবার' সিনেমায় প্রথমবারের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা