বিনোদন

স্বামীসহ করোনা পজিটিভ মডেল চৈতীর

নিজস্ব প্রতিবেদক: কোভিট-১৯ এ আক্রান্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় মডেল লামিয়া তাবাসসুম চৈতী। তিনি ও তার স্বামী ইমরান আসিফ দুজনেরই করোনা পজিটিভ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চৈতী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

কোভিট-১৯ ভ্যাকসিন এর দুই ডোজ টিকা নেয়ার পরও চৈতী ও তার স্বামী ইমরান দুজনেই করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, ‘প্রথমে আমার স্বামী আক্রান্ত হন। তার শরীর খারাপ হলে সম্প্রতি কোভিড-১৯ টেস্ট করা হয়। সেখানে তার পজিটিভ আসে। আমি তার দুইদিন পর আক্রান্ত হয়েছি।’

সবার কাছে দোয়া চেয়ে চৈতী বলেন, ‘অনেক সাবধানে ছিলাম। কাজেও যাচ্ছি না। তবুও করোনা পজিটিভ হলো। স্বস্তির ব্যাপারটা হলো আমার মেয়েরা সেফ আছে।

আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি। ডাক্তারের পরামর্শ নিচ্ছি। দোয়া চাই দ্রুত যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠি৷’

প্রসঙ্গত, চৈতী নব্বই দশকে জুঁই নারকেল তেল, বার্জার পেইন্টসের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় এসেছিলেন। অল্প কিছু কাজ করেছিলেন ওই সময়। একটি মাত্র টেলিফিল্মে দেখা গেছে তাকে। সেটির নাম ‘ছবির মতো মেয়ে’।

ইমদাদুল হক মিলনের লেখা গল্প নিয়ে এটি তৈরি করেছিলেন নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। সেখানে চৈতীর বিপরীতে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও মনির খান শিমুল।

এটি বিটিভিতে প্রচার হয়েছিল ২০০০ সালে। এটাই ছিল তখনকার মতো ক্যামেরার সামনে শেষ দাঁড়ানো। এরপর ১৯ বছরের বিরতি কাটিয়ে ২০১৯ সালে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি ২৫ বছর আগে নিজের করা বার্জার পেইন্টের বিজ্ঞাপনের সিক্যুয়ালে। সেই টিভিসিটি তুমুল আলোচিত হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা