বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত
বিনোদন

স্বামীকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপলেন শিল্পা

বিনোদন প্রতিবেদক: প্রায় দুই মাস জেল হেফাজতে কাটানোর পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফিকাণ্ডে তাকে গ্রেফতার করেছিলো মুম্বাই পুলিশ। যদিও সেই মামলার এখনও মীমাংসা হয়নি, তবে এই নিয়ে বিভিন্ন সময়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শিল্পা শেঠিকেও।

এর আগেই শিল্পা শেঠি জানিয়েছিলেন, রাজের ব্যবসা সংক্রান্ত কাজের সম্পর্কে তার কোনো ধারণাই ছিলো না! আর এবার অভিনেত্রীর কাছে রাজকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন তিনি।

সাংবাদিকের প্রশ্নে বলিউড অভিনেত্রী বলেন, 'আমি কি রাজ কুন্দ্রা? আমাকে ওর মতো দেখতে লাগে? না, না আমি কে?'

শিল্পা শেঠি আরও বলেন, আমি বিশ্বাস করি একজন তারকা হিসেবে কখনও অভিযোগ করাও উচিত নয়, কখনও বিশ্লেষণ করাও উচিত নয়। এটাই আমার জীবনের দর্শন।

চলতি বছরের ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। গ্রেফতার হওয়ার পর টানা দুই মাস জেলেই কাটাতে হয়েছে তাকে। প্রায় এক সপ্তাহ আগে মুম্বাইয়ের আদালত তাকে ৫০ হাজার রুপির বিনিময়ে জামিন দিয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা