বিনোদন

‘মিস আর্থ বাংলাদেশ’ নাইমা

বিনোদন ডেস্ক: ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন উম্মে জমিলাতুন নাইমা। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এবারের গালা রাউন্ডে মিস আর্থ বাংলাদেশ-২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়া অনুষ্ঠানে সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমদ খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুকিত মজুমদার বাবু, মোতাসিম বিল্লাহ ফারুকী, নায়লা বারী ও ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গালা রাউন্ডে মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হয়েছেন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার ও ফাহমিদা বর্ষা। এছাড়াও ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হয়েছেন।

এবারের আয়োজনটির ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী, মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন। মিস আর্থ বাংলাদেশ ২০২১-এর এবারের আসরটি আয়োজন করে লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১।

আয়োজকরা জানান, যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করেই মিস আর্থ বাংলাদেশ-এর প্রতিনিধি নির্বাচিত হয়।

জানা গেছে, ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’- এরপর গুরুত্বপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মনে করা হয় ‘মিস আর্থ’কে। এই আয়োজনে অংশ নিতে গতবছর থেকে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা