ক্রিস গ্যালেরা
বিনোদন

মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকার প্রস্তাব

বিনোদন ডেস্ক: ক্রিস গ্যালেরা, একজন ব্রাজিলিয়ান মডেল। ৩৩ বছর বয়সী এই সুন্দরী সম্প্রতি আলোচনায় আসেন এক অদ্ভূত কাণ্ডের মাধ্যমে। সম্প্রতি তিনি নিজেকেই নিজে বিয়ে করেন। বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, নিজের বিশেষ দিনটিকে বন্ধুদের সঙ্গে উদযাপনও করেন তিনি।

পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়েই তিনি নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। আর এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে শুরু করেন ক্রিস গ্যালেরা। যদিও তিনি সেসব মোটেও আমলে নেননি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একজনের অনুরোধে চোখ আটকে যায় ক্রিসের। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্রিস জানান, “এক আরব শেখের বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ওই আরব শেখ ক্রিসকে ‘নিজেকে ডিভোর্স’ দিয়ে তাকে বিয়ে করতে বলেছেন।”

ওই গণমাধ্যমকে ক্রিস জানান, আবর শেখ আমাকে বিয়ে করার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) পণ দিতে চেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ক্রিস ওই আরব শেখের সঙ্গে একবার কথাও বলেছেন।

অবশ্য সেই আর শেখের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছেন ক্রিস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা