বিনোদন

নোবেল না করায় কপাল খোলে সালমানের!

বিনোদন প্রতিবেদক:

শুধুমাত্র মডেলিং দিয়েই দেশব্যাপী জনপ্রিয়তার জাল ছড়িয়েছেন আদিল হোসেন নোবেল। নব্বই দশক থেকে শূন্য দশক মাতানো এই মডেল নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, অন্য হাজারো মডেলের কাছেও তিনিই মডেল। মডেলিং করেই নাটক সিনেমার তারকাদের মতোই ভক্তদের আইকন তিনি।

নব্বই দশকের শুরুর দিকে ‘লোনলি ডে, লোনলি নাইট’ শিরোনামের একটি বিজ্ঞাপনের মডেল হয়েই দর্শকদের সামনে আসেন তিনি। তবে তার করা প্রথম বিজ্ঞাপন ছিল কোমলপানীয় স্প্রাইটের। আফজাল হোসেনের নির্দেশনায় নির্মিত এ বিজ্ঞাপনটি প্রচার হয়নি। পরবর্তী সময়ে একই নির্দেশকের আজাদ বলপেনের বিজ্ঞাপন করে বেশ আলোচিত হন। এরপর বাকিটা ইতিহাস।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এ মডেল ও অভিনেতার ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রের প্রতি অনীহা ছিল। সাড়া জাগানো ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে অভিনয় করার অনুরোধ পেয়েছিলেন তিনি। কিন্তু করেননি। করলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। বলা যায় নোবেল না করাতেই সালমান শাহর ভাগ্য সুপ্রসন্ন হয়।

কেয়ামত থেকে কেয়ামত ছবি ছেড়ে দেয়ার প্রসঙ্গ টানলে নোবেল বলেন, আমি কখনও চাইনি চলচ্চিত্রে অভিনয় করব। মন-মানসিকতাও ছিল না। ভবিষ্যতেও চলচ্চিত্রে অভিনয় করব না। আমি আর ইমন (প্রয়াত সালমান শাহ) একসঙ্গেই মডেলিং শুরু করি। সে যখন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি করে হিট হয়ে যায়। তারপর একদিন আমাকে বলে, তুমি তো অভিনয় করলে না, না হয় আজ আমার জায়গায় তুমি থাকতে। আমি তাকে দুষ্টুমি করে বলেছিলাম, দোস্ত আমি অভিনয় করলে তো তুমি আজ এত জনপ্রিয় হতে পারতে না।”

সিনেমা, নাটক কিংবা মিউজিক ভিডিওর বাইরে মডেলিং জগতেও যে জনপ্রিয় জুটি গড়া যায় সেটার প্রমাণও দিয়েছেন নোবেল। জুটি বেঁধেছেন সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে। এছাড়া তানিয়া, সুইটি, তিশার সঙ্গেও সফল জুটি ছিল তার। মডেলিং জগতের বাইরে অভিনয়েও তিনি সুপরিচিত। তবে তা ছিল নির্মাতাদের অনুরোধে এবং এর সংখ্যা হাতেগোনা। ‘প্রাচীর পেরিয়ে’ ছিল তার অভিনীত প্রথম টিভি নাটক।

প্রথম নাটকের স্মৃতিচারণ করে নোবেল বলেন, ‘নাটকে অভিনয়ের ইচ্ছা ছিল না আমার। নির্মাতাদের অনুরোধে অভিনয় করি। তবে দুটি বিষয় অবশ্যই আমার মাথায় থাকে। প্রথমত ভালো গল্প হলে আর দ্বিতীয়ত চাকরির বাইরে হাতে সময় থাকলে।

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের প্রতিও যে নোবেলের ভালো লাগা এবং ভালোবাসা রয়েছে, তা অনেকের কাছে অজানা। ক্রিকেটের প্রতি আগ্রহের কথা জানতে চাইলে নোবেল বলেন, ‘আমি যখন চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ি তখন থেকেই ক্রিকেটের সঙ্গে সখ্য আমার। সে সময় স্কুল ক্রিকেট লিগ শুরু হয়। সেখানেই বন্ধুদের সঙ্গে ক্রিকেটে জড়িত হওয়া।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা