বিনোদন

কারিনার চেয়ে তিন গুণ পারিশ্রমিক কঙ্গনার

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই একটি ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন করিনা কাপুর খান। এরপর থেকেই নেটমাধ্যমে ট্রোল হতে থাকেন তিনি। সেই ট্রোলের জবাবে কারিনা বলেছেন, নায়কেরা বেশি পারিশ্রমিক চাইলে কেউ কোনও কথা বলে না। অথচ নায়িকারা বেশি পারিশ্রমিক চাইলেই কেন তাকে ট্রোল করা হয়।

এদিকে সামাজিক মাধ্যমে কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন, সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির নাম 'সীতা, দ্য ইনকারনেশন'। শোনা যাচ্ছে এই ছবির জন্য ৩২ কোটি টাকা পারিশ্রামিক নিচ্ছেন কঙ্গনা।

এবার কঙ্গনার ছবি নিয়ে টুইটারে মন্তব্য করেছেন কমল আর খান। কঙ্গনার নানা বিষয়ে নানা মতামত নিয়ে বারবারই তার বিরুদ্ধে নানা মন্তব্য করেন কমল। এবার সীতার খবর সামনে আসতেই আবারও কঙ্গনার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি টুইটারে তিনি লিখেছেন, সূত্রের খবর, সীতা ছবির জন্য ৩২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা। আর এই ছবির হাত ধরেই বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয় অভিনেত্রী হলেন তিনি। কিন্তু কেন প্রযোজক এই ভুল করলেন? আমার আগামী রিভিউয়ে আমি এই বিষয়ে সমস্ত তথ্য দেবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা