বিনোদন

এবার তোপের মুখে পূজা!

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী পূজা হেগড়ে দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্তা আক্কিনেনিকে অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে।

যাবতীয় বিতর্কের সূত্রপাত পূজার একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। তাতে সামান্থার মাজিলি ছবির একটি স্টিল ফটো পোস্ট করা হয়। নীচে ক্যাপশন লেখা ছিল, 'ওকে সুন্দরী বলে মনেই হয় না'।

এরপর থেকেই শুরু হয়ে যায় হইচই। সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্তার ভক্তরা রীতিমত ক্ষেপে উঠেন এবং পূজাকে নিয়ে সমালোচনা করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ডও শুরু হয়েছে, #পূজামাস্টঅ্যাপলোজাইজ। পূজাকে ক্ষমা চাইতে হবে।

যদিও এ অভিনেত্রী দাবি করেছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ব্যাপারে কিছু জানেন না পূজা। অনুরাগীদের ওই অ্যাকাউন্টে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বা কোনো আমন্ত্রণ গ্রহণ করতে বারণ করেছেন তিনি।

ঘণ্টাখানেকের মধ্যেই পূজার টেকনিক্যাল টিম তার অ্যাকাউন্ট মেরামত করে ফেলে। এ জন্য তাদের ধন্যবাদও দেন পূজা।

কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হচ্ছে #পূজামাস্টঅ্যাপলোজাইজ। বিতর্কিত পোস্ট ডিলিট ডিলেট করা হয়েছে, তবে বিতর্ক মেটেনি।

বলিউডের আলোচিত সিনেমা মহেঞ্জোদারোতে হৃতিক রোশনের বিপরীতে বলিউডে পা রাখেন পূজা হেগড়ে। বলিউডে টুকিটাকি কাজ করলেও তার মূল ফোকাস দক্ষিণী ছবি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা