বিনোদন

ব্যক্তিগত মুহূর্তের ছবি, সমালোচনার মুখে রাজীব-চারু

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ব্যক্তিগত ছবি শেয়ার করার পর সমালোচনার মুখে পড়েন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও তার অভিনেত্রী স্ত্রী চারু চোপড়া।

স্ত্রী চারু চোপড়ার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন তারা। বিষয়টি নিয়ে মুখ খুলছেনও চারু।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে চারু চোপড়া বলেন, ছবি শেয়ার করার আগে তারা কোনও ধরনের আলোচনা করেননি। যা তারা অনুভব করেন, সেটাই করেন।

পরে ছবি পোস্ট করার পর যখন দেখেন তারা সমালোচনার মুখে পড়ছেন, তখন বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। এমনকী, তিনি না করা সত্ত্বেও রাজীব কেন ওই ছবি শেয়ার করেন, তা নিয়ে ক্ষেপে যান চারু।

তবে বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রথমে ছোটখাট অশান্তি হয় কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। বিয়ের পর এমন ছোটখাট অশান্তি হতেই পারে। তাই বলে সেসব নিয়ে বসে থাকলে চলে না বলেও মন্তব্য করেন চারু চোপড়া।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা