বিনোদন

ক্যামেরার সামনে এবার নোবেলের স্ত্রী!

বিনোদন ডেস্ক:

ভারতীয় ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল একের পর এক বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন।

তবে এবার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচারণ কিংবা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সংবাদ শিরোনাম নয়। এবার গায়ক মডেল বিনোদন সংবাদের শিরোনাম হয়েছেন নিজের গানের মিউজিক ভিডিওতে স্ত্রীকে মডেল বানিয়ে। নিজের প্রথম মৌলিক গান ‘তামাশা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সালসাবিল মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে সারা দিন তাঁর নিজ বাসা নিকেতনে শুটিং হয়েছে গানটির ভিডিওর।

নোবেল বলেন, ‘আমার প্রথম গান বড় আকারেই শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছোট পরিসরে নিজ বাসাতেই শুটিং করছি। গানে আমার বউকে মডেল করেছি।’

স্ত্রীকে মডেল কেন? এই গায়ক বলেন, ‘করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে থেকে এখন মডেল নেওয়া সম্ভব নয়। তা ছাড়া আমার বউ যথেষ্ট সুন্দরী। মিউজিক ভিডিওর মডেল হিসেবে বেশ মানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতে করে মিউজিক ভিডিওর মডেল খরচটাও বেঁচে গেল। সবচেয়ে বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম। বলতে পারেন একটা ইতিহাস হয়ে থাকল। তা ছাড়া আমার আগামীর গানগুলোতেও আমার বউকেই মডেল হিসেবে রাখার চেষ্টা করব।’

গানের ভিডিওতে মডেল হওয়া সালসাবিলের কাছে প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমি তো এভাবে কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়াইনি। আমার অভিজ্ঞতা নেই। কিন্তু আমার স্বামী সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দিয়ে কাজটি করাচ্ছেন। যেহেতু আপন মানুষের সঙ্গে কাজ হচ্ছে, তাই তেমন একটা সমস্যাও হচ্ছে না।’

ভয় লাগছে কি? জানতে চাইলে সালসাবিল বলেন, ‘না, কোনো নার্ভাস বা ভয় লাগছে না। কারণ নোবেল প্রতিটি দৃশ্যেই সাপোর্ট দিচ্ছেন। হাতে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন। ক্যামেরাম্যান ভাই কাজটিতে আমাকে সহজ করতে উৎসাহ দিচ্ছেন।’

স্বামীর প্রথম মৌলিক গানের ভিডিওতে থাকতে পেরে দারুণ খুশি তিনি। সালসাবিল বলেন, ‘আমি তো কোনো দিন ভাবিনিই এভাবে গানে মডেল হিসেবে কাজ করব। কাজটি করছি, খুব ভালো লাগছে। এখন দেখা যাক কাজটি শেষ হলে পর্দায় কেমন দেখাবে আমাকে। দেখার জন্য অধীর অপেক্ষায় থাকব আমি।’

‘তামাশা’ গানটির লেখা ও সুর জিহানের। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরী। ভিডিও নির্মাতা নাজমুল হাসান।
নোবেল জানালেন, দু–এক দিনের মধ্যেই গানটির প্রোমো ‘নোবেলম্যান’ ইউটিউবে প্রকাশিত হবে। এরপর ৭ জুন একই চ্যানেল থেকে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার কথা আছে।

প্রসঙ্গত, ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন ত্রিপুরার বিলোনিয়ার সুমন পাল। স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

বৃহস্পতিবার (১৬ জুলাই) কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়ে...

কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরক...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা