বিনোদন

রোশানের স্ট্যাটাসে নড়েচড়ে বসলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তৃতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। গেলো বছর রোশান সিং ও শ্রাবন্তীর দাম্পত্যে ফাঁটল ধরে।

শোনা যাচ্ছে, স্বামীকে ভুলে কোনো এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী। এমন অবস্থায় তিক্ততা ভুলে আবারও তার সঙ্গে সংসার করতে চান রোশান সিং। অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না তিনি। আর তাই নিজেদের সম্পর্কে বাঁচিয়ে তোলার তাগিদে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এদিকে শ্রাবন্তীর অভাববোধ বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন রোশান। ৩ দিন আগে রোশান তার ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, ‘মাই কণ্ডিশন’। এর মাধ্যমে রোশান বোঝাতে চাইছেন, শ্রাবন্তীকে ছাড়া তিনি বড় একা!

গেলো বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন। প্রয়াত এ তারকার ছবি দিয়ে রোশান বোঝাতে চেয়েছেন, সুশান্তের মতো তিনিও নিঃসঙ্গ। সুশান্তের মতো হতাশা, অবসাদে ডুবে যাচ্ছেন রোশান। সুশান্তের মতো তিনি নিজেকে শেষ করেও দিতে পারেন!

রোশানের পোস্ট ও তর্জন-গর্জনে বরাবরই নীরব থেকেছেন শ্রাবন্তী। তবে ওই দুটি পোস্টের পর একটু নড়েচড়ে বসলেন শ্রাবন্তী। তিনিও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখেছেন, ‘বুঝেছি, তুমি নীরবতার মানে বুঝতে শুরু করেছো। এর থেকে শিক্ষাও নিচ্ছো। নীরবতারও নিজস্ব অর্থ এবং আলাদা মাত্রা রয়েছে।’

নেটিজেনদের মতে- এমন ক্যাপশনের মাধ্যমেই অভিনেত্রী বুঝিয়ে দিলেন, এত দিন ধরে রোশানের যাবতীয় কটাক্ষ, কটূক্তির নীরব প্রতিবাদ জানিয়েছেন শ্রাবন্তী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা