বিনোদন

সাংবাদিকতায় পরীমনি

বিনোদন ডেস্ক: জামিনে মুক্তি পেয়ে চিত্রনায়িকা পরীমনি পুনরায় কাজে ফিরেছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। ‘মুখোশ’ সিনেমায় পরীমনির সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। যার নাম সোহানা সাবরিন।

জানা যায়, অনেক দিন পর কাজে ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত পরীমনি বলেন, ‘পুনরায় কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি সিনেমার মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই।’

অন্যদিকে, পরীর প্রত্যাবর্তনে নির্মাতা ইফতেখার শুভও দারুণ খুশি। তিনি বলেন, ‘আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে আত্মবিশ্বাস ছিল। আমাদের সিনেমার প্রধান শিল্পী আবার কাজে ফিরেছে, এটা ভীষণ ভালো লাগার ব্যাপার। আমি মনে করি, এখন তাকে অনেক বেশি সহযোগিতা করা উচিৎ। যাতে তিনি মানসিক ঝড়টা কাটিয়ে উঠতে পারেন।’

এদিকে, শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমার চিত্রায়নে অংশ নেবেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা