বিনোদন

মাহিয়া মাহির সারপ্রাইজ

বিনোদন ডেস্ক: ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি স্ট্যাটাস ঘিরে গুঞ্জন চলছে, তিনি নাকি সিঙ্গেল জীবনের অবসান ঘটিয়ে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে এই গুঞ্জনের সত্যতা বিষয়ে জানতে চাইলে ব্যস্ততার অজুহাতে কৌশলে এড়িয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ফেসবুকের এক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন। কি সেই সারপ্রাইজ, তা নিয়ে চলছে মূলত আলোচনা। গাজীপুরের এক রাজনীতিক-ব্যবসায়ীকে ঘিরেই চলছে বিয়ের গুঞ্জন।

যদিও এর আগে এই অভিনেত্রী তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘না। বিয়ে হয়নি। আমরা বন্ধু। শুধু বন্ধু নয়, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’

তবে সমালোচকরা বলছেন, যা রটে তা কিছু না কিছু ঘটে। রাকিব সরকার ও মাহিয়া মাহি বন্ধু বটে, তবে অপুর সঙ্গে বিচ্ছেদের পরে সেই বন্ধুত্ব রূপ নিতে যাচ্ছে দাম্পত্যে। এ বিয়ের ব্যাপারেই ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন হয় তো মাহি।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহী। গত ২৪ মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকীর আগ মুহূর্তে মাহী জানান, একসঙ্গে আর থাকছেন না তারা। ওই দিনই তারা বিবাহ বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেন। এখন মাহীর দ্বিতীয় বিয়ের খবরটি হতে পারে সারপ্রাইজ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা